অভ্যন্তরীণ সেবা সাধারণ প্রশাসন-এর ক্রমিক ৯

কর্মকর্তা/কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানের অনুকূলে প্রতিবন্ধী প্রত্যয়নপত্র প্রদানের লক্ষ্যে তথ্যাদি অতিরিক্ত মহাপরিচালক, সরকারি কর্মচারী হাসপাতাল, ঢাকায় অগ্রায়ন

সেবা প্রদান পদ্ধতি

মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান

* নিম্নোক্ত কাগজ/তথ্যাদিসহ (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ০২ প্রস্থ আবেদন-

  1. ব্যক্তিগত আবেদন (মেবাইল নম্বরসহ)
  2. প্রতিবন্ধী ব্যক্তির সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি;
  3. সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র/সুবর্ণ নাগরিক কার্ড;
  4. প্রতিবন্ধী ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন কপি;
  5. প্রতিবন্ধী ব্যক্তির পিতার জাতীয় পরিচয়পত্রের কপি;
  6. প্রতিবন্ধী ব্যক্তির মাতার জাতীয় পরিচয়পত্রের কপি;
  7. প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতার পিআরএল/পেনশন সংক্রান্ত কাগজপত্র;
  8. প্রতিবন্ধী ব্যক্তির চিকিৎসা সংশ্লিষ্ট কাগজপত্র (যদি থাকে);
  9. সংশ্লিষ্ট চাকরিজীবী কর্তৃক পেনশন ফরমের নির্ধারিত স্থানে ঘোষনাপত্রের কপি অথবা অফিস কর্তৃপক্ষের প্রত্যয়পত্র;
  10. প্রতিবন্ধী সন্তানের পিতা-মাতা মৃত হলে তাদের মৃত্যু সনদ।

সাধারণ প্রশাসন-এর সকল সেবা