অভ্যন্তরীণ সেবা সাধারণ প্রশাসন-এর ক্রমিক ৮

কর্মকর্তা/কর্মচারীদের ঐচ্ছিক অবসর গ্রহণের অনুমতি/প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়ে অগ্রায়ন। (সরকারি চাকরির বয়স ২৫ ঊর্ধ্ব এর ক্ষেত্রে প্রযোজ্য)

সেবা প্রদান পদ্ধতি

মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান

* নিম্নোক্ত কাগজপত্রসহ (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে (কর্মকর্তাদের ক্ষেত্রে ০২ প্রস্থ ও কর্মচারীদের ক্ষেত্রে ০১ প্রস্থ) আবেদন-

  1. অবসর গ্রহণের চাহিত তারিখের কমপক্ষে ০১ (এক) মাস পূর্বের স্বাক্ষরিত ব্যক্তিগত আবেদন;
  2. সরকারি চাকরিতে ১ম নিয়োগ ও যোগদানপত্রের কপি
  3. আত্মীকৃত/এডহক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে বেসরকারী আমলের নিয়োগ, যোগদানপত্র, ১ম ও শেষ এমপিও কপি;
  4. প্রকল্প হতে রাজস্বখাতে পদায়নকৃতদের ক্ষেত্রে প্রকল্পে নিয়োগ ও যোগদানের কপি;
  5. বিনা বেতনে ছুটি ভোগ করেছেন কিনা এবং চাকরির ধারাবাহিকতা, চাকরি সন্তোষজনক, বিভাগীয়/ফৌজদারী/দুদকের মামলা সংক্রান্ত স্মারক ও তারিখযুক্ত প্রত্যয়নপত্র;
  6. কর্মকর্তাদের ক্ষেত্রে স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক নির্ধারিত ফরমে একীভূত পূর্ণাঙ্গ চাকরি বিবরণীর কপি/কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বহির ফটোকপি;
  7. তাঁর নিকট সরকারের কোন প্রকার পাওনা আছে কিনা–এ মর্মে স্থানীয় হিসাবরক্ষণ অফিসের প্রত্যয়নপত্র;
  8. চাকরি নিয়মিতকরণ/স্থায়ীকরণের কপি;

মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট

www.dshe.gov.bd

সাধারণ প্রশাসন-এর সকল সেবা