অভ্যন্তরীণ সেবা
সাধারণ প্রশাসন-এর ক্রমিক ৭
কর্মকর্তা/কর্মচারীদের অক্ষমতাজনিত কারণে চাকরি হতে অবসরে যাওয়ার অনুমতি/ প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়ে অগ্রায়ন।
সেবা প্রদান পদ্ধতি
মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান
* নিম্নোক্ত কাগজপত্রসহ (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে (কর্মকর্তাদের ক্ষেত্রে ০২ প্রস্থ ও কর্মচারীদের ক্ষেত্রে ০১ প্রস্থ) আবেদন-
- ব্যক্তিগত আবেদন;
- সরকারি চাকরিতে ১ম নিয়োগ ও যোগদানপত্রের কপি;
- আত্মীকৃত/এডহক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে বেসরকারী আমলের নিয়োগ, যোগদানপত্র;
- প্রকল্প হতে রাজস্বখাতে পদায়নকৃতদের ক্ষেত্রে প্রকল্পে নিয়োগ ও যোগদানের কপি;
- চাকরি নিয়মিতকরণ/স্থায়ীকরণের কপি;
- স্থায়ীভাবে অক্ষমতার স্বপক্ষে মেডিকেল বোর্ড কর্তৃক প্রদেয় প্রত্যয়নপত্র (স্থায়ীভাবে অক্ষম বাক্যটি প্রত্যয়নপত্রে উল্লেখ থাকতে হবে)।
মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট www.dshe.gov.bd