অভ্যন্তরীণ সেবা সাধারণ প্রশাসন-এর ক্রমিক ৫

পেনশন ও আনুতেষিক মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মকর্তা/কর্মচারীর মৃত্যু হইলে পারিবারিক পেনশন ও আনুতোষিক মঞ্জুর অথবা প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়ে অগ্রায়ন।

সেবা প্রদান পদ্ধতি

মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান

* নির্ধারিত পারিবারিক পেনশন ফরম পূরণপূর্বক নিম্নোক্ত কাগজ/তথ্যাদিসহ (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সহযোগী অধ্যাপক থেকে তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে ০৩ প্রস্থ এবং অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীদের ক্ষেত্রে ০২ প্রস্থ আবেদন-

  1. ব্যক্তিগত আবেদন;
  2. নির্ধারিত পারিবারিক পেনশন ফরম ২.২ পূরণ (সংযোজনী-৫);
  3. স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক নির্ধারিত ফরমে এলপিসির মূলকপি (আদায়যোগ্য অর্থ থাকলে উল্লেখ থাকতে হবে);
  4. কর্মকর্তাদের ক্ষেত্রে স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক নির্ধারিত ফরমে একীভূত পূর্ণাঙ্গ চাকরি বিবরণীর মূলকপি/কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বহির মূলকপি এবং ০১ প্রস্থ ফটোকপি। উল্লেখ্য, ওএসডি থাকাকালীন বদলি/পদায়নের আদেশ এবং এলপিসি (সংযুক্ত/ইনসিটু’র ক্ষেত্রে প্রযোজ্য) ;
  5. পিআরএল/ছুটি নগদায়ন (লাম্পগ্রান্ট) মঞ্জুরিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
  6. স্বামী/স্ত্রী/উত্তরাধিকারীগণের সত্যায়িত ছবি (ফরমের নির্ধারিত স্থানে লাগাতে হবে);
  7. জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন (উত্তরাধিকারী/উত্তরাধিকারীগণের বয়স ১৮ বৎসরের নিচে হইলে জন্ম সনদ এবং বয়স ১৮ বৎসরের উপরে হইলে জাতীয় পরিচয়পত্র);
  8. উত্তরাধিকার সনদপত্র ও ননম্যারিজ সার্টিফিকেট (সংযোজনী-৩);
  9. নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬);
  10. অভিভাবক মনোনয়ন এবং এবং অবসর ভাতা ও আনুতোষিক উত্তোলন করিবার জন্য ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭);
  11. চিকিৎসক/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যুসনদপত্র;
  12. না-দাবী প্রত্যয়নপত্র (সংযোজনী-৮);
  13. সরকারি চাকরিতে ১ম নিয়োগ ও যোগদানপত্রের কপি (বেসরকারি চাকরি থাকলে ১ম নিয়োগ, যোগদানপত্রসহ ১ম এবং শেষ এমপিও কপি) এবং বেসরকারি সময়ে বিনা বেতনে ছুটি ভোগ করেছেন কি-না ও চাকরির ধারাবহিতকতা ছিল কি-না মর্মে স্মারক ও তারিখযুক্ত প্রত্যয়নপত্র;
  14. আত্মীকৃত হলে এডহক নিয়োগ ও যোগদানের কপি/ প্রকল্প হতে রাজস্বখাতে পদায়ন হলে পদায়ন ও যোগদানের কপি;
  15. আত্মীকৃত/এডহক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে অবসর সুবিধা বোর্ড হতে পেনশন/গ্র্যাচুয়িটি বাবদ কোনো অর্থ গ্রহণ করেছেন কিনা উল্লেখপূর্বক প্রতিষ্ঠান প্রধানের স্মারক ও তারিখযুক্ত প্রত্যায়নপত্র;
  16. আত্মীকৃত/এডহক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স ৫৯ পূর্ণ হওয়ার পর এমপিও’র অর্থ ও ভাতাদি গ্রহণ করে থাকলে, তা হিসাবপূর্বক ব্যাংক ও প্রতিষ্ঠান প্রধানের স্মারকযুক্ত প্রত্যয়নপত্র এবং গৃহীত অর্থ (যদি থাকে) সরকারি কোষাগারে ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের ভেরিফাইড কপি এবং অবসর সুবিধা বোর্ড হতে পেনশন/গ্র্যাচুয়িটি বাবদ কোনো অর্থ গ্রহণ করেছেন কিনা মর্মে প্রতিষ্ঠান প্রধানের স্মারকযুক্ত প্রত্যয়নপত্র;
  17. চাকরি নিয়মিতকরণ/স্থায়ীকরণের কপি;
  18. কর্মকর্তাদের ক্ষেত্রে স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক নির্ধারিত ফরমে একীভূত পূর্ণাঙ্গ চাকরি বিবরণীর মূলকপি/কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বহির মূলকপি এবং একপ্রস্থ ফটোকপি (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত);
  19. চাকরিকালীন তাঁর নিকট সরকারের কোনো পাওনা আছে কিনা, তাঁর চাকরিকাল সন্তোষজনক ছিল কিনা, বিভাগীয়/ফৌজদারী/দুদকের মামলা আছে কিনা, চাকরিকালীন তার বিরুদ্ধে বেতন নির্ধারণ ও আর্থিক অনিয়ম সংক্রান্ত কোনো অডিট আপত্তি আছে কিনা (সরকারী বাসায় বসবাস করলে বাসা হন্তান্তরের কপি এবং কর্তৃপক্ষের চুড়ান্ত না-দাবীপত্র)-এ মর্মে প্রতিষ্ঠান প্রধানের স্মারকযুক্ত ০৩ বছরের প্রত্যয়নপত্র। অডিট আপত্তি থাকলে নিষ্পত্তির কপি;
  20. এসএসসি/সমমান সনদের ফটোকপি;
  21. মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার স্বপক্ষে প্রমাণক তথ্য;
  22. আয়ন-বায়ন কর্মকর্তা (ডিডিও) নিয়োগের কপি।
  23. প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে বর্ণিত কাগজপত্র ও প্রতিবন্ধী সংক্রান্ত স্থায়ী মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্র;
  24. প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাঁর কর্মকালীন সময়ের অডিট কার্য সম্পাদন হয়েছে কিনা, অডিট হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে অডিট আপত্তি আছে কিনা, অডিট আপত্তি থাকলে পুঞ্জিভুত অডিট আপত্তির ব্রডশীট জবাব/নিষ্পত্তির কপি, অডিট কার্য সম্পাদন না হয়ে থাকলে- অডিট কার্য সম্পাদনে তাঁর ব্যক্তিগত দায়/স্বার্থ/সম্পৃক্তকতা ছিল না-মর্মে প্রতিষ্ঠান প্রধানের স্মারকযুক্ত প্রত্যয়নপত্র;
  25. প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে “প্রতিষ্ঠান প্রধান” এর জন্য নির্ধারিত বাসা আছে কিনা, থাকলে তিনি বসবাস করেছেন কিনা এবং বাড়ীভাড়া উত্তোলন করেছেন কিনা, বসবাস না করে থাকলে স্বপক্ষে প্রমাণকসহ স্মারকযুক্ত প্রত্যয়নপত্র।
  26. ওএসডিকৃত যেসকল কর্মকর্তা ইনসিটু ও সংযুক্ত আছেন তাদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে।

মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট www.dshe.gov.bd

সাধারণ প্রশাসন-এর সকল সেবা