অভ্যন্তরীণ সেবা
সাধারণ প্রশাসন-এর ক্রমিক ৪
আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) নিয়োগ ও প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়ে অগ্রায়ন।
সেবা প্রদান পদ্ধতি
মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান
* নিম্নোক্ত কাগজ/তথ্যাদিসহ (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওয়ারিশানগণ কর্তৃক অভিভাবক মনোনীত ব্যক্তির আবেদন (সহযোগী অধ্যাপক থেকে তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে ০২ প্রস্থ এবং অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীদের ক্ষেত্রে ০১ প্রস্থ আবেদন)
- সরকারি/আত্মীকৃত/প্রকল্প চাকরিতে ১ম নিয়োগ/পদায়ন ও যোগদানের কপি;
- আত্মীকৃত/এডহক নিয়োগকৃতদের ক্ষেত্রে এডহক নিয়োগ ও যোগদানের কপি;
- প্রকল্প হতে রাজস্বখাতে পদায়ন হলে পদায়ন ও যোগদানের কপি;
- নির্ধারিত ফরমে উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারেজ সার্টিফিকেট (সংযোজনী-৩);
- চিকিৎসক/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যুসনদপত্র;
- নির্ধারিত ফরমে অভিভাবক মনোনয়ন এবং অবসরভাতা ও আনুতোষিক উত্তোলন করার ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭);
- সর্বশেষ বদলী/পদায়নের আদেশ ও যোগদানের কপি (ওএসডির ক্ষেত্রে);
- ওএসডিকৃত যেসকল কর্মকর্তা ইনসিটু ও সংযুক্ত আছেন তাদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে।
মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট