বিদেশে উচ্চতর কোর্সে (বি.এড, এম.এড, মাস্টার্স) অধ্যয়নের জন্য প্রেষণ মঞ্জুর
সেবা প্রদান পদ্ধতি
আবেদন জমা সাপেক্ষে
প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান
(১) নিয়োগকারী/শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রদানকৃত বিজ্ঞপ্তি, অফার লেটার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ প্রস্তাব নিয়োগকারীর শর্তে তাঁর নিকট গ্রহণযোগ্য মর্মে লিখিত সম্মতি পত্র;
(২) প্রথম নিয়োগ (সংস্থাপন) ও পদায়নের (শিক্ষা মন্ত্রণালয়) কপি, সরকারি চাকুরিতে যোগদানের কপি (আর্টিকেল ৪৭) ও স্থায়ীকরণের প্রজ্ঞাপন;
(৩) শ্রেণি/অফিস কার্যক্রমে বিঘ্ন ঘটবে না মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র;
(৪) প্রেষণের জন্য ফেলোশীপ প্রাপ্তির কপিসহ ৩০০ টাকার স্ট্যাম্পে (প্রতি বছর 2 লক্ষ টাকা হারে )যথাযথভাবে সম্পাদিত অঙ্গীকারনামার মূল কপি (নোটারী পাবলিকের সীলমোহরসহ) ; (হার্ডকপি দাখিল করতে হবে)
(৫) গবেষণা সুপারভাইজারের স্বাক্ষরিত গবেষণা প্রস্তাবনার কপি;
(৬) হালনাগাদ পিডিএস কপি;
(৭) অধ্যক্ষের অগ্রায়ণপত্র।
(৮) পাসপোর্টের কপি।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
৩০০ টাকার স্ট্যাম্পে (প্রতি বছর 2 লক্ষ টাকা হারে )যথাযথভাবে সম্পাদিত অঙ্গীকারনামার মূল কপি আবশ্যক কিনা?
হ্যাঁ, আবশ্যক। ইহার হার্ডকপি দাখিল করতে হবে
গবেষণা সুপারভাইজারের স্বাক্ষরিত গবেষণা প্রস্তাবনার কপি আবশ্যক কিনা?
হ্যাঁ, আবশ্যক।
হালনাগাদ পিডিএস কপি আবশ্যক কিনা?
হ্যাঁ, আবশ্যক।
পাসপোর্টের কপি আবশ্যক কিনা?
হ্যাঁ, আবশ্যক