প্রাতিষ্ঠানিক সেবা
বেসরকারি মাধ্যমিক-এর ক্রমিক ১
মন্ত্রণালয়/আদালতের নির্দেশে বেসরকারি স্কুলের শিক্ষক/কর্মচারীর এমপিওভুক্তকরণের নিষ্পত্তির নির্দেশনা সংশ্লিষ্টদের প্রেরণ। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্তির বিষয়ে ব্যক্তি/প্রতিষ্ঠান/জেলা শিক্ষা অফিস/আঞ্চলিক অফিস কর্তৃক চাহিত নির্দেশনা প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি।
সেবা প্রদান পদ্ধতি
অফ লাইন (নথিতে নিস্পত্তি)
ও
অনলাইন (ডি-নথির মাধ্যমে নিস্পত্তি)
প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান
১. এমপিওভুক্তির নির্ধারিত ফরম এর নির্দেশিকা অনুযায়ী ব্যক্তির আবেদনের পূর্ণাঙ্গ কপি।
২.মন্ত্রণালয়ের আদেশ/ মামালার রায়ের কপি।
৩. প্রয়োজনীয় কাগজপত্র, নিয়োগ/যোগদান, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত রেকর্ডপত্র।
প্রাপ্তিস্থান: প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস/জেলা শিক্ষা অফিস/আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়/মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dshe.gov.bd.