প্রাতিষ্ঠানিক সেবা
সরকারি মাধ্যমিক-এর ক্রমিক ৫
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঐচ্ছিক অবসর গ্রহণের আবেদন মন্ত্রণালয়ে অগ্রায়ন (সরকারি (চাকরি ২৫ বছরের উর্ধ্ব এর ক্ষেত্রে প্রযোজ্য)
সেবা প্রদান পদ্ধতি
* নিম্নোক্ত কাগজপত্রসহ (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত) যথাযথ কর্তপক্ষের মাধ্যমে ০২ প্রস্থ আদবেন
- স্বেচ্ছায় অবসর গ্রহণের চাহিত তারিখের কমপদক্ষ ০১ (এক) মাস পূর্বের স্বাক্ষরিত আবেনদ;
- সরকারি চাকরিতে ১ম নিয়োগ ও যোগদানপত্রের কপি (চাকরির ধারাবাহিকতা সংক্রান্ত প্রত্যয়নপত্র);
- আত্তীকৃত হলে বেসরকারিতে ১ম নিয়োগ, যোগদান, ১ম ও শেষ এমপিও শীট, এডহক নিয়োগ ও যোগদানের কপি, চাকরির ধারাবাহিকতা সংক্রান্ত প্রত্যয়নপত্র
- তাঁর চাকরিকাল সন্তোষজনক ছিল কিনা, তাঁর বিরুদ্ধে বিভাগীয় কোন মামলা আছে কিনা, তাঁর নিকট সরকারের কোন পাওনা আছে কিনা, চাকরিতে ধারাবাহিকতা ছিল কিনা, বিনা বেতনে ছুটি ভোগ করেছেন কিনা, চাকরিকালীন তার বিরুদ্ধে বেতন নির্ধারণ ও আর্থিক অনিয়ম সংক্রান্ত কোনো অডিট আপত্তি ছিল কিনা, সরকারি বাসায় বসবাস করেন কিনা এ সংক্রান্ত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র;
- স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তক নির্ধারিত ফরমে একীভূত পূর্ণাঙ্গ চাকরির বিবরণী কপি;
- তাঁর নিকট সরকারের কোন পাওনা আছে কিনা-এ মর্মে স্থানীয় হিসাব রক্ষণ অফিসের প্রত্যয়নপত্র
- নিয়মিতকরণ/স্থায়ীকরণ এর আদেশের কপি।