পিএইচ.ডি ডিগ্রির জন্য অগ্রিম বর্ধিত বেতন প্রদান
সেবা প্রদান পদ্ধতি
আবেদনপত্র জমাদান সাপেক্ষে
প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান
(১) নির্ধারিত ছকে আবেদন (মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা আছে)
(২) প্রথম নিয়োগ (সংস্থাপন) ও পদায়নের (শিক্ষা মন্ত্রণালয়) কপি।
(৩) চাকুরী নিয়মিতকরণ এবং স্থায়ীকরণের আদেশের কপি (আত্মীকৃতদের জন্য)
(৪) পিএইচডি ডিগ্রির সার্টিফিকেটের ভেরিফাইড ফটোকপি (সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক যাচাইকৃত)
(৫) পিএইচডি ডিগ্রী ব্যবহারের অনুমতির কপি
(৬) পূর্বে এই ধরণের ইনক্রিমেন্ট গ্রহণ করেন নাই মর্মে বিভাগীয়/ জেলা/ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার প্রত্যয়নপত্র।
(৭) পিএইচডি ডিগ্রি অর্জনের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার কপি
(৮)গবেষণার বিষয় গবেষকের সংশ্লিষ্ট পাঠ্য বিষয়ের সাথে সামন্জস্যপূর্ণ কিনা এ বিষয়ে ইউজিসি’র প্রত্যয়নপত্র।
(৯) পিএইচ.ডি অভিসন্দর্ভের কপি (হার্ডকপি ০১ টি এবং সফট কপি-সিডি ০১ টি)
(১০) হালনাগাদ পিডিএস কপি
(১১) প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নপত্র
সেবাটি কীভাবে পাবেন
সকল কাগজ অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
গবেষণার বিষয় গবেষকের সংশ্লিষ্ট পাঠ্য বিষয়ের সাথে সামন্জস্যপূর্ণ কিনা এ বিষয়ে ইউজিসি’র প্রত্যয়নপত্র কি আবশ্যক?
হ্যা। আবশ্যক
অনলাইনে কাগজপত্র দাখিল করার পর হার্ডকপি দাখিল করতে হবে কিনা?
অনলাইনে কাগজপত্র দাখিল করার পর পিএইচ.ডি অভিসন্দর্ভের কপি (হার্ডকপি ০১ টি এবং সফট কপি-সিডি ০১ টি) দাখিল করতে হবে