অভ্যন্তরীণ সেবা
সাধারণ প্রশাসন-এর ক্রমিক ২০
কর্মকর্তাদের অর্জিত ছুটি মঞ্জুর/প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়ে অগ্রায়ন।
সেবা প্রদান পদ্ধতি
মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান
* নিম্নোক্ত কাগজপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ছুটির সুর্নিদিষ্ট কারণ উল্লেখসহ আবেদন (মন্ত্রণালয়ে প্রেরণের ক্ষেত্রে ০২ প্রস্থ আবেদন)
- স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক ছুটি প্রাপ্যতার রিপোর্ট (মূলকপি);
- ছুটি গ্রহণকালে দাপ্তরিক কাজের ব্যাঘাত ঘটবে না মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র;
- ছুটিকালীন সময়ে দায়িত্ব পালনকারীর কর্মকর্তার প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত);
- হালনাগাদ স্বাক্ষরিত পিডিএস কপি।
মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট