অভ্যন্তরীণ সেবা সাধারণ প্রশাসন-এর ক্রমিক ১৯

কর্মকর্তা/কর্মচারীদের মাতৃত্ব ছুটি মঞ্জুর।

সেবা প্রদান পদ্ধতি

মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান

* মাতৃত্বকালীন পর কর্মস্থলে যোগদান করে নিম্নোক্ত কাগজ/তথ্যাদিসহ ১ম/২য় মাতৃত্ব ছুটি উল্লেখপূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন-

  1. মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময় কর্তৃপক্ষকে অবহিতকরণের কপি;
  2. মাতৃত্বকালীন শেষে কর্মস্থলে যোগদানের কপি;
  3. যোগদানকালীন ডাক্তারের ফিটনেস সার্টিফিকেট এর মূল কপি;
  4. হালনাগাদ স্বাক্ষরিত পিডিএস কপি।

মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট

www.dshe.gov.bd

সাধারণ প্রশাসন-এর সকল সেবা