উচ্চতর কোর্সে (বি.এড, এম.এড, মাস্টার্স) অধ্যয়নের জন্য প্রেষণ মঞ্জুর
সেবা প্রদান পদ্ধতি
আবেদনপত্র জমাদান সাপেক্ষে
প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান
ক) নিয়োগকারী/শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রদানকৃত বিজ্ঞপ্তি, অফার লেটার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ প্রস্তাব নিয়োগকারীর শর্তে তাঁর নিকট গ্রহণযোগ্য মর্মে লিখিত সম্মতি পত্র;
খ) প্রথম নিয়োগ (সংস্থাপন) ও পদায়নের (শিক্ষা মন্ত্রণালয়) কপি, সরকারি চাকুরিতে যোগদানের কপি (আর্টিকেল ৪৭) ও স্থায়ীকরণের প্রজ্ঞাপন;
গ) শ্রেণি/অফিস কার্যক্রমে বিঘ্ন ঘটবে না মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র;
ঘ) প্রেষণের জন্য ফেলোশীপ প্রাপ্তির কপিসহ ৩০০ টাকার স্ট্যাম্পে (প্রতি বছর ২ লক্ষ টাকা হারে )যথাযথভাবে সম্পাদিত অঙ্গীকারনামার মূল কপি।
(নোটারী পাবলিকের সীলমোহরসহ) ;
ঙ) গবেষণা সুপারভাইজারের স্বাক্ষরিত গবেষণা প্রস্তাবনার কপি;
চ) কোর্সে ভর্তির অনুমতি ;
ছ) হালনাগাদ পিডিএস কপি;
জ) অধ্যক্ষের অগ্রায়ণপত্র।
০১ (এক) সেট কাগজপত্র জমা দিতে হবে।