অভ্যন্তরীণ সেবা সাধারণ প্রশাসন-এর ক্রমিক ১৭

কর্মকর্তাদের চিকিৎসাজনিত কারণে অর্জিত ছুটি মঞ্জুর/প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়ে অগ্রায়ন।

সেবা প্রদান পদ্ধতি

মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান

* নিম্নোক্ত কাগজপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন (মন্ত্রণালয়ে প্রেরণের ক্ষেত্রে ০২ প্রস্থ আবেদন)

  1. স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক ছুটি প্রাপ্যতার রিপোর্ট (মূলকপি) ;
  2. মেডিকেল সার্টিফিকেট (০৩ মাসের অধিক ছুটির আবেদনের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সার্টিফিকেট আবশ্যক);
  3. চিকিৎসা শেষে কর্মস্থলে যোগদানের কপি;
  4. ডাক্তারের ফিটনেস সার্টিফিকেট (মূল কপি);
  5. হালনাগাদ স্বাক্ষরিত পিডিএস কপি।

মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট

www.dshe.gov.bd

সাধারণ প্রশাসন-এর সকল সেবা