অভ্যন্তরীণ সেবা সাধারণ প্রশাসন-এর ক্রমিক ১৪

কর্মকর্তা/কর্মচারিদের পাসপোর্ট করার লক্ষ্যে (NOC) প্রদান

সেবা প্রদান পদ্ধতি

মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান

* নিম্নোক্ত কাগজপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন

(আবেদনের সাথে সংযুক্ত ফটোকপি/ছায়াকপিসমূহ অবশ্যই প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে)

  1. ব্যক্তিগত আবেদন;
  2. ০২ সেট NOC ফরম পূরণকৃত ;
  3. চাকরি স্থায়ীকরণ/ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের পূর্ণাঙ্গ কপি;
  4. স্বাক্ষরিত হালনাগাদ পিডিএস;
  5. এডহক/আত্মীকৃত নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে এডহক নিয়োগ ও যোগদানের কপি;
  6. প্রকল্প হতে রাজস্বখাতে পদায়নকৃতদের ক্ষেত্রে পদায়ন ও যোগদানের কপি।

মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট

www.dshe.gov.bd

সাধারণ প্রশাসন-এর সকল সেবা