অভ্যন্তরীণ সেবা
সাধারণ প্রশাসন-এর ক্রমিক ১২
(২০-১১ গ্রেডভুক্ত) কর্মচারীদের বিদেশ ভ্রমণের অনুমতি
সেবা প্রদান পদ্ধতি
মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান
* নিম্নোক্ত কাগজপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ছক মোতাবেক আবেদন
- ব্যক্তিগত বিদেশ ভ্রমণের নির্ধারিত আবেদন ফরম পূরণ;
- সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ছুটি প্রাপ্যতার রিপোর্ট (মূলকপি);
- বিগত ০৫ বছরের বিদেশ ভ্রমণ বৃত্তান্ত (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত)
- ভ্রমণকালীন দায়িত্ব পালনকারী কর্মচারীর প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত)
- বিদেশে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত কাগজ ও ডাক্তারের সাক্ষাৎকারপত্র
- হালনাগাদ স্বাক্ষরিত পিডিএস কপি;
মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট
www.dshe.gov.bd