অভ্যন্তরীণ সেবা
সাধারণ প্রশাসন-এর ক্রমিক ১১
কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের অনুমতি
সেবা প্রদান পদ্ধতি
মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান
* নিম্নোক্ত কাগজপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ছক মোতাবেক আবেদন (২ প্রস্থ আবেদন)-
- ব্যক্তিগত বিদেশ ভ্রমণের নির্ধারিত আবেদন ফরম;
- মন্ত্রণালয়ের সার সংক্ষেপ ফরম;
- স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক ছুটি প্রাপ্যতার রিপোর্ট (মূলকপি);
- বিগত ০৫ বছরের বিদেশ ভ্রমণ বৃত্তান্ত (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত)
- ভ্রমণকালীন সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তার প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত);
- বিদেশে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত কাগজ ও ডাক্তারের সাক্ষাৎকারপত্র;
- হালনাগাদ স্বাক্ষরিত পিডিএস কপি।
মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট