অভ্যন্তরীণ সেবা সাধারণ প্রশাসন-এর ক্রমিক ১০

কর্মকর্তা/কর্মচারীদের চাকরি হতে অব্যাহতি প্রদানের অনুমতি/ প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়ে অগ্রায়ন।

সেবা প্রদান পদ্ধতি

মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান

* নিম্নোক্ত কাগজপত্রসহ (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন (মন্ত্রণালয়ে প্রেরণের ক্ষেত্রে ০২ প্রস্থ আবেদন)

  1. ব্যক্তিগত আবেদন;
  2. সরকারি চাকরিতে ১ম নিয়োগ/পদায়ন ও যোগদানের কপি;
  3. আত্মীকৃত/এডহক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে বেসরকারী আমলের নিয়োগ, যোগদানপত্র;
  4. প্রকল্প হতে রাজস্বখাতে পদায়নকৃতদের ক্ষেত্রে প্রকল্পে নিয়োগ ও যোগদানের কপি;
  5. স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক না-দাবী প্রত্যয়নপত্র;
  6. প্রতিষ্ঠান প্রধান কর্তৃক না-দাবী প্রত্যয়নপত্র;
  7. কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস ফটোকপি;
  8. প্রযোজ্য ক্ষেত্রে ০১ (এক) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি।

মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট www.dshe.gov.bd

সাধারণ প্রশাসন-এর সকল সেবা