অভ্যন্তরীণ সেবা
সাধারণ প্রশাসন-এর ক্রমিক ১
কর্মকর্তা/কর্মচারীদের অবসর-উত্তর ছুটি (PRL) ও ছুটি নগদায়ন (লাম্পগ্রান্ট) মঞ্জুর (কর্মকর্তা/কর্মচারীর নিজের ক্ষেত্রে)
সেবা প্রদান পদ্ধতি
মাউশি অধিদপ্তরের পত্রগ্রহণ শাখা (কক্ষ নং-১৩০, নীচতলা) এবং On Line-এ আবেদন জমা নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। পরবর্তীতে মাউশি ওয়েবসাইট www.dshe.gov.bd (সাধারণ প্রশাসন শাখা) প্রকাশ করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম প্রাপ্তিস্থান
*যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিম্নোক্ত কাগজ/তথ্যাদিসহ ০১ প্রস্থ আবেদন
(আবেদনের সাথে সংযুক্ত ফটোকপি অবশ্যই প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে)
- ব্যক্তিগত আবেদন ও মাউশি’র নির্ধারিত পিআরএল তথ্য ফরম (পূরণকৃত);
- কর্মকর্তাদের ক্ষেত্রে স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক নির্ধারিত ফরমে ছুটি প্রাপ্যতার রিপোর্ট (মূল কপি) ও একীভূত পূর্ণাঙ্গ চাকরি বিবরণীর ফটোকপি;
- কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বহির ফটোকপি এবং সর্বশেষ আহরিত মূলবেতন উল্লেখসহ প্রতিষ্ঠান প্রধানের ছুটি প্রাপ্যতার রিপোর্ট (মূলকপি);
- সরকারি/ আত্মীকৃত/প্রকল্প চাকরিতে ১ম নিয়োগ/পদায়ন ও যোগদানের কপি;
- তাঁর চাকুরিকাল সন্তোষজনক, তাঁর বিরুদ্ধে কোন বিভাগীয়/ফৌজদারী/দুদকে মামলা নেই, তিনি বিনা বেতনে ছুটি ভোগ করেননি এবং চাকুরির ধারবাহিকতা ঠিক -মর্মে সর্বশেষ ০৩ বছরে কর্মরত প্রতিষ্ঠান প্রধানের স্মারকযুক্ত প্রত্যয়নপত্র;
- চাকরি নিয়মিতকরণ/স্থায়ীকরণের কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
- এসএসসি/সমমান সনদের ফটোকপি ও পিআরএল অবহিতকরণ কপি;
- গড় বেতনে ছুটি প্রাপ্য হলে প্রাপ্যতার স্বপক্ষে ডিটেনশন মঞ্জুরির কপি;
- আত্মীকৃত/এডহক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে বেসরকারী আমলের নিয়োগ, যোগদানপত্র, ১ম ও শেষ এমপিও কপি এবং বেসরকারি সময়ে বিনা বেতনে ছুটি ভোগ করেছেন কি-না ও চাকরির ধারাবহিতকতা ছিল কি-না মর্মে স্মারকযুক্ত প্রত্যয়নপত্র;
- সর্বশেষ বদলী/পদায়নের আদেশ ও যোগদানের কপি (ওএসডিকৃত কর্মকর্তাদের ক্ষেত্রে)
- আত্মীকৃত/এডহক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স ৫৯ পূর্ণ হওয়ার পর এমপিও’র অর্থ ও ভাতাদি গ্রহণ করে থাকলে, তা হিসাবপূর্বক ব্যাংক ও প্রতিষ্ঠান প্রধানের স্মারকযুক্ত প্রত্যয়নপত্র এবং গৃহীত অর্থ (যদি থাকে) সরকারি কোষাগারে ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের ভেরিফাইড কপি;
- ওএসডিকৃত যেসকল কর্মকর্তা ইনসিটু ও সংযুক্ত আছেন তাদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে।
মাউশি অধিদপ্তরের ওয়েব সাইট